1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে আলমারি থেকে ৭টি গুলি উদ্ধার, আটক-১ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৫১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে আলমারি থেকে ৭টি গুলি উদ্ধার, আটক-১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের কাউনিয়া থানাধীন এলাকায় আলমারি থেকে গুলি উদ্ধারের ঘটনায় জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাকির হোসেন নগরীর কলেজ রোড এলাকার রওশন আরা মঞ্জিলের বাসিন্দা।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি জাকির হোসেন নগরীর বিসিক এলাকার আকবর নামের এক ব্যক্তির কাছে একটি পুরোনো স্টিলের আলমারি মেরামতের জন্য দেন। মেরামতের সময় আলমারির ভেতর থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার হয়।বিষয়টি আকবর মো. জাহাঙ্গীর নামে আরেকজনকে জানালে তিনি জাকির হোসেনকে ডেকে গুলির বৈধতা সম্পর্কে জানতে চান। তবে জাকির কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যান। পরে জাহাঙ্গীর গুলিগুলো কাউনিয়া থানায় জমা দেন।ওসি আরও জানান, পরে বিষয়টি জানতে পেরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলরের কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় সোমবার জাহাঙ্গীর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com