1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৬|

বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। এসময় একটি পল্টন, একটি বেকু, একটি মাটি ভর্তি ট্রলারসহ দুইজনকে আটক করা হয়।ঘটনাটি ঘটে বুধবার রাতে সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের কদমতলা চরে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চর থেকে অবৈধভাবে মাটি কেটে সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল।আটককৃতরা হলেন—বরিশাল নগরের চৌমাথা এলাকার হারুন অর রশিদের ছেলে মো. স্বপন এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আব্দুল আলী খানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর।এছাড়া এ অবৈধ মাটি কাটার সাথে রুপাতলির খাইরুল কবির ও চরমোনাই ইউনিয়নের এক ইউপি সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন,অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com