1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:২১|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন
বানারীপাড়া প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতির বিরুদ্ধে এক নারীকে মারধর, শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে সোমবার (৯ মার্চ) বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী রাজিয়া সুলতানা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহ আলম শিকদারের সঙ্গে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এবং তার সঙ্গে লেনদেন নিয়েও পূর্ব বিরোধ রয়েছে।তিনি আরও বলেন, শনিবার বিকালে শাহ আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢুকে ছোট মেয়ে মাইসা (৯)-র হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ শ্লীলতাহানি (যৌন নিপীড়ন) করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম শিকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম সিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com