
এম এ জলিল মুন্সি::বরিশাল সদর উপজেলার ৮নং চাদপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কুন্দিয়াল পাড়া গ্রামের উক্ত ঘটনা সংঘঠিত হয়েছে । গতকাল রাত আনুিমানিক ১২ টার দিকে এ ঘটনা সৃষ্টি হয়েছে । জানা গেছে, বাসিন্দা দলু ঘোয়াল বাড়ির মোঃ ফারুক সরদারের স্ত্রী নাসিমা বেগম (৪২)’র মুদি মনহোরি দোকানে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। আগুন জ্বলতে দেখে পাশের ঘরের ইমরানের স্ত্রী ডাক চিৎকারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।আগুনে দোকান পুরে ছাই হয়ে যায়।তাৎক্ষনিক খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয়রা জানিয়েছেন, দোকান মালিকদের সাথে পূর্ব থেকে বিরোধের জের ধরে এমন ঘটনার সৃষ্টি হওয়ার সম্ভবনা থাকতে পারে ।