1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে  দোকান ভেঙে খালে - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে  দোকান ভেঙে খালে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত নগরীর ২৮নং ওয়ার্ডে টং দোকান বসিয়ে চা বিক্রি করতেন আলমগীর হোসেন। বিকালে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক ও নাহিদ সরোয়ার ওই দোকান ভেঙে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।আলমগীর ও তার স্ত্রী জানান, সড়কের পাশে ছোট একটি দোকান বসিয়ে চা বিক্রি করেন তারা। শুক্রবার বিকালে ছাত্রদল পরিচয়ে ২০-২৫টি মোটরসাইকেলে এসে ওই দোকান ভেঙে ফেলেন আশিক ও নাহিদ সরোয়ার।ভুক্তভোগী আরেকজন জানান, বহু বছর যাবত একই স্থানে চা বিক্রি করে আসছিলেন তিনি। তার দোকান ভেঙে দিলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ছাত্রদল নেতার ভয়ে থানায় লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার।অভিযুক্ত আশিক হাওলাদার বলেন, এটি সরকারি জায়গা। মাত্র কিছুদিন আগে সিটি করপোরেশন এখান থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে। নির্বাচনের পর এরা আবার খাল দখল করে অবৈধ দোকান বসানো শুরু করেছে। আমি এই ওয়ার্ডের বাসিন্দা হিসেবে অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছি। এটি একটি সড়কের প্রবেশমুখ। এখানে অবৈধ দোকান বসলে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন হবে।এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com