1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে জমিয়ত উলামা মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:১৯|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

বরিশালে জমিয়ত উলামা মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুখলেসুর রহমান গতকাল শুক্রবার (২১ নভেম্বর) নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। নথুল্লাবাদ সহ আশেপাশের এলাকায় শতাধিক সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এসময়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জনগণের সেবা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের জন্য কাজ করতে চাই। বিগত ফ্যাসিবাদের আমলে মানুষ ভোট দিতে পারিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য হলে সাধারণ জনগণ ভোট দিতে পারবেন। বিগত দিনে এই আসনের মানুষ প্রতারিত হয়েছে তাই খেজুর গাছ মার্কার বিকল্প নেই।” বরিশাল -৫ আসনে জমিয়ত উলামার খেজুর গাছ মার্কা জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া, মুফতি মারুফ আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম শাহরিয়ার, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আঃ রহমান ছাব্বিত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, বরিশাল জেলা সভাপতি শিহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি সুলাইমান মাহমুদ, আব্দুল আহাদ, মুয়াজ, জুবায়ের প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com