1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২৫|

বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হোসেন হাওলাদার ও মোঃ সাব্বির নামের দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর ৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকার মাসুম হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার ও একই এলাকার মোজাম্মেল শরীফের ছেলে মোঃ সাব্বির শরীফ।প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ডের ভিতরে ১৪/১৫ জন যুবক মিলে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন ও সাব্বিরকে আটক করা হয়।আটকের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ডের ভিতরে ১৪/১৫ জন যুবক মিলে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে থানা পুলিশ গিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী হোসেন ও মোঃ সাব্বিরকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই স্লোগান দেওয়ার বিষয়টি স্বিকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে জানতে একাধিকবার কোতয়ালী মডেল থানায় গেলে ও ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি কর্তব্যরত পুলিশ অফিসারকে কল দিলে কয়েক দফা ঘুরিয়েও কোন তথ্য দেন নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com