1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:০১|

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জিসানকে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (৯ মে) সকালে খুলশী থানাধীন ইউনেস্কো শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার জিসানের (২৪) বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।র‌্যাব জানায়, বরিশালের মুলাদী উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও আসামি একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ৩ মে মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে পারেন। গত ৪ এপ্রিল সন্তানের মা হন ওই কিশোরী।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২৫ এপ্রিল মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com