1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০০|

বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়েছেন
বরিশালে পূর্ব সম্পর্কের জেরে বাসায় ডেকে এনে এক নারী শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ কিছুক্ষণ আগে ঝালকাঠীর হিমু আকন নামে এক বখাটের বাসায় নারী শিক্ষার্থী সানজিদা কবিতা আনিতা’র লাশ পাওয়া যায়। বরিশাল কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, নিহত হওয়া আনিতা বিএম কলেজের শিক্ষার্থী। কিছুদিন আগে সে বরগুনা নার্সিং ইনষ্টিটিউটে ভর্তি হয়। বাবা মায়ের সাথে বগুড়ারোড মুন্সি গ্রেজ এলাকায় ভাড়া বাসায় থাকতো। আজ (বৃহস্পতিবার) বড়বোনের বাসা রুপাতলীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা জানিয়েছে, আনিতা বের হওয়ার পর তাকে নিজ বাসায় নিয়ে যায় হিমু। এরপর সেখানে আনিতাকে হত্যা করে হিমু পালিয়ে যায়। হিমু ইতিপূর্বেও একটি মার্ডার মামলার আসামী ছিল। বখাটে ও মাদকাসক্ত হিমু পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি নিহত আনিতার পরিবারের।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com