1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৩|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা বসে। গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং গণমানুষের সমস্যাগুলো নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি হয় এ আয়োজনে।সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লা,বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর দুলাল, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস এবং পেশাদার ৩৫ সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আলম রায়হানসহ সকল সাংবাদিকবৃন্দ।সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দল ও সাংবাদিকরা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেন। তাই উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক, মতবিনিময় ও সহযোগিতা গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা জানান, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। তাই রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তাও প্রয়োজন।অন্যদিকে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষ সাহসিক কাজের প্রশংসা করেন। তারা বলেন, গণমাধ্যম দেশের গণতন্ত্রকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মতবিনিময় সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, জনগণের সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নানা দিক আলোচনা হয়।সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যাতে সমাজের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করা সম্ভব হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com