1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহনন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহনন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মীম (২১) নামের এক নারী আত্মহত্যা করেছেন। নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।জানা গেছে, মীম নগরীর পুলিশ লাইনস রোড এলাকার একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। তিনি ঝালকাঠির নলছিটি কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার কন্যা। ব্যাপ্টিস্ট মিশন রোড খলিফা বাড়ির নাহার ম্যানশনের একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন মীম।ওসি মামুন উল ইসলাম জানান, নাহার মঞ্জিলের অন্য বাসিন্দাদের মাধ্যমে গভীর রাতে পুলিশ আত্মহত্যার খবর পায়। মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার পরিবার কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com