1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১৪|

বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের বাসগুলো থেকে টোকেনের নামে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে একটি চক্র দিন-রাত বিভিন্ন বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাসান ও সোহাগ নামে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা টোকেন ব্যবস্থার মাধ্যমে বাস চালক ও শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করতো। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, “বিভিন্ন বাস থেকে ৫০/১০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছিল। টোকেন দিয়ে এই অর্থ সংগ্রহ করতো তারা।”
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com