
নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৭নং চরকরমজি ওয়ার্ড দলীয় বিএনপির অফিস ভাঙচুর ও হারুন জমাদ্দার নামের এক বিএনপি সমর্থকের বিরুদ্ধে। হারুন ঐ ওয়ার্ডের বাসিন্দা । এঘটনায় স্থানীয় বিএনপির নেতা ও অফিস পরিচালক আলিম সিকদার প্রতিবাদ করলে তাকে মারপিট করে হারুন জমাদ্দার । স্থানীয়রা জানান ২৬/০৯/২০২৫ ইং তারিখ দুপুরে অফিস ভাংচুর করে জিয়া পরিবারের ছবি ছিরে ফেলেছে অভিযুক্ত । বন্দর ওসি বলেন, এখনও কোনো অভিযোগ করেনি কেউ । হারুন জমাদ্দার বলেন, অফিস ভাড়া দেয়না বলে আমি উক্ত ঘটনা ঘটিয়েছি । চরকাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়ীত্বে থাকা এ্যাডঃ মোকলেছুর রহমান বলেন, বিষয়টি শুনেছি সকলে আমাদের দলীয় লোক সমাধান করবো ।