1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বিএনপি নেতা কে পিটিয়ে হত্যার চেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে বিএনপি নেতা কে পিটিয়ে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করার আলোচনা করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী বাহিনীরা হামলা চালায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সাহেবেরহাট বাজারের যাত্রী ছাউনির পাশে খোকনের চা দোকানে বসে এই ঘটনা ঘটে।আহত হলেন ৮ নং চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মূল দলের সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার। বন্দর থানাধীন রায়পুরা গ্রামের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে ও বিএনপি’র একজন ত্যাগী নেতা। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিএনপি নেতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষের উপর স্টীম রোলার চালায় ও সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম করে আসছিল। গতবছর ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তারা এলাকায় আধিপত্য ধরে রেখে একাধিক অপকর্ম করে। ঘটনা দিন পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দরভাবে আয়োজন ও সফল করা নিয়ে চায়ের দোকানে বসে আলোচনা করছিল এই বিএনপি নেতা। এত ক্ষিপ্ত হয় পূর্ব পরিকল্পিতভাবে শামীম হাওলাদার হানিফ হাওলাদার বশির সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এসময় ডাক চিৎকার শুনে খলিল খান ও নান্টু হাওলাদার বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর করে।পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com