1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: চলতি শীত মৌসুমে গত তিন দিন ধরে বরিশালে ধারাবাহিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি এবং বুধবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। এ সময় পুরো জেলা ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। ফলে চরম বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সব বয়সের মানুষ।শীতের প্রভাবে গত কয়েক দিন ধরে অত্যাধিক রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। ফলে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের এ সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।নগরীর বাংলাবাজার এলাকার অটোরিকশাচালক রানা জানান, গত তিন দিন ধরে বরিশালে এমন ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় জনসমাগম কমে গেছে। তাছাড়া সড়কে অবস্থান করে গাড়ি চালানো মারাত্মক কষ্টকর হয়ে পড়েছে। এতে আয় কমে গেছে বলে জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com