1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে যৌথ অভিযানে ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বরিশালে যৌথ অভিযানে ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভুখাইনগর নদীতে অভিযান চালিয়ে মাছ ভর্তি একটি ট্রলার আটক করা হয়।​অভিযান সূত্রে জানা গেছে, বরিশাল জেলা মৎস্য অফিসের জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ হাদিউজ্জামানের দিকনির্দেশনায় সহকারী মৎস্য কর্মকর্তা আলী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমজাদ হোসেন।​যৌথ বাহিনীর তৎপরতায় আটককৃত ট্রলারটি থেকে প্রায় ২০ মণ (৪০০ কেজি জাটকা ইলিশ এবং ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ) অবৈধ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ হাদিউজ্জামান বলেন, ​”সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বিভিন্ন নদীতে মাছ ধরে দেশের সম্পদ নষ্ট করছে এবং আইনকে অবমূল্যায়ন করছে। তাদের প্রতিহত করতেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোস্টগার্ডের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করি এবং সফল হই।​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের দেওয়া প্রজ্ঞাপন ও আইন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। অসাধু জেলেরা চুরি করে দেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করলেও আমরা তা কঠোরহস্তে বাধা দেব এবং তাদের আটক করব। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে; কোনো ধরনের অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেওয়া হবে না।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com