1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্যমেলা বন্ধের নির্দেশ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:০৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্যমেলা বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯১ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো আদালতের কোনো আদেশ হাতে পাননি।জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করে। আগামী ২১ মে মেলার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল।মেলা বন্ধের দাবিতে ইউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রণি সিকদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে চলমান বিদ্যুৎ সংকট, এসএসসি পরীক্ষা ও আসন্ন এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রাফি জানান, “আদালত আদেশে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলা আয়োজনকারী ও অনুমোদন দেওয়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।রিটকারী রণি সিকদার বলেন, মেলা বন্ধের দাবিতে তিনি আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১০ মে হাইকোর্টে রিট দায়ের করেন। আজ রাষ্ট্রপক্ষ রিটের বিরোধিতা করলেও পাঁচ দফা শুনানি শেষে আদালত মেলা বন্ধের নির্দেশ দেন।এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, মেলা বন্ধের বিষয়ে আমরা এখনো আদালতের কোনো আদেশ পাইনি। এছাড়া যেখানে মেলা আয়োজন করা হচ্ছে, সেই পরেশ সাগর মাঠ জিলা স্কুলের নয়। জেলা প্রশাসনের অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হয়েছে।প্রসঙ্গত, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উদ্যান। এটির মালিক বরিশাল জেলা স্কুল। এ মাঠটির চারপাশে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে। মেলার জন্য গণশৌচাগার করা হয়েছে মাঠ সংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com