1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে সমন্বয়ক পরিচয়দানকারী দুই যুবককে পুলিশের দিল বিচারক! - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে সমন্বয়ক পরিচয়দানকারী দুই যুবককে পুলিশের দিল বিচারক!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। রোববার (১লা ফেব্রুয়ারি) বরিশাল আদালত চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী আবদুল হাই নামে এক ব্যক্তি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে সেই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।সমন্বয়ক পরিচয়দানকারী দুই যুবকের নাম নাঈম ও কামরুল। এ মামলায় নজরুল ইসলাম নামের আরেকজনকে আসামী করা হয়েছে।জানা গেছে- নগরীর ১৫ নং ওয়ার্ডস্থ সিএন্ডবি ১নং পোল এলাকার আবদুল হাইয়ের ভবন নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মিমাংসার কথা বলে ইতিপূর্বে নাঈম ও কামরুলসহ বেশ কয়েকজন যুবক সমন্বয়ক পরিচয় দিয়ে তার কাছ থেকে দফায় দফায় ১ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে আবদুল হাই আদালতে আসলে তার কাছে আরও ৫ লাখ চাঁঁদাদাবি করেন অভিযুক্তরা। আবদুল হাই চাঁদা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় ডাক-চিৎকার শুনে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিজেই ‍ছুটে যান। তিনি বিস্তারিত ঘটনা জেনে নাঈম ও কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী আবদুল হাইকে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে আবদুল হাইয়ের করা মামলায় নাঈম ও কামরুলকে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনার পর থেকে আদালত চত্ত্বর ও কোতয়ালী মডেল থানায় ভিড় জমাতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে বাড়তি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েত করা হয়।বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানান- চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল হাই করেছেন। সেই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com