1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, টাকা ও মাদকসহ আটক-৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৫৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, টাকা ও মাদকসহ আটক-৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাটিয়ালা গ্রামে চারজনের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা।এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৪৫), উজ্জ্বল রাঢ়ী (২৫), একই গ্রামের জামাল হোসেন (৪৮), মো. আলী (৩২) ও এমদাদ হোসেনকে (৫৩) আটক করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জাহিদুল এবং লে. জিসানের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।সূত্রে আরও জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা, ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com