1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করার এক অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা নিকুঞ্জ চন্দ্র দাসের ছেলে পরিমল দাস (৪৯) ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা বারইপাড়া গ্রামের সুশান্ত বিশ্বাসের মেয়ে দীপা বিশ্বাসের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে প্রনাপ দাস (১৫) ও এক মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে। একাধিকবার গ্রাম্য সালিশ ও পারিবারিক বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। সর্বশেষ গত ২৭ এপ্রিল (সোমবার) বিকেল ৫টার দিকে তালাকনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।অভিযোগ রয়েছে, তালাকের পরপরই পরিমল দাস দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা হয় এবং ২৯ এপ্রিল সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায় এবং ঘটনাটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, বর্তমানে সন্তানরা তাদের মায়ের সঙ্গেই অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com