1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১ বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।ওই দুই শিশুর বয়স ৭ মাসের নিচে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হওয়া দুই শিশু হলো- আলী আজগর এবং মুয়াজ। তাদের একজনের বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর, অন্যজন পটুয়াখালীতে।পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের দুইবছর বয়সের ছেলে জিহাদ (২) এবং ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের হাসানের সাত মাসের কন্যা শিশু হাবিবা।বরিশাল শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় মৃত্যু হয়েছে শিশু দুটির। এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৪১। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ শিশু। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ২০৪ জন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com