1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে হাম উপসর্গে নতুন ভর্তি ১২৯, মারা গেছে আরও এক শিশু - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে হাম উপসর্গে নতুন ভর্তি ১২৯, মারা গেছে আরও এক শিশু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে আয়েশা নামে দেড় মাসের এক শিশু। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত দাঁড়ালো ১৫৪১ জন, আর মৃত্যু ১৮।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১০ জন। পটুয়াখালী জেলায় ১৮ জন, ভোলা জেলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন এবং বরগুনা জেলায় ৩৩ জন। বিভাগের মধ্যে ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত শূন্য।এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ শিশু। এছাড়া বরিশাল জেলার বাসিন্দা ২ শিশু, বরগুনার ৩ জন, ঝালকাঠি জেলায় ২ শিশু ও ভোলা জেলায় ২ শিশু।হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০০৮ জন বলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা প্রদান করা হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com