1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল অবৈধ ঝাটকা ইলিশ জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৪৩|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

বরিশাল অবৈধ ঝাটকা ইলিশ জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধভাবে আহরণ ও পরিবহনের সময় বিপুল পরিমাণ ঝাটকা ইলিশ মাছ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বিশেষ সংরক্ষণ অভিযানে এসব মাছ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদের নির্দেশনায় জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।ইউএনও মোঃ ফারুক আহমেদ জানান, দেশের স্বার্থে ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট আইন অনুযায়ী জব্দকৃত মাছ নষ্ট না করে প্রয়োজনীয় গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন অপচয় রোধ হয়, তেমনি অসহায় মানুষের মুখে হাঁসি ফোটে।এ অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। তার মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, অভিযানে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থান এবং মানবিক ব্যবস্থাপনা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি মামুন উল ইসলাম বলেন আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সরকারি আইন কানুন বাস্তবায়নের লক্ষ্যে যা করা দরকার করব। কোন অপরাধকেই ছোট করে দেখার সুযোগ নেই। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রশাসন সর্বদা প্রস্তুত।ইলিশ প্রজনন মৌসুমে ঝাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com