1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল কোতয়ালী মডেল থানা থেকে মাদক মামলার আসামির পলায়ন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশাল কোতয়ালী মডেল থানা থেকে মাদক মামলার আসামির পলায়ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার হাজতখানা থেকে জয় সাহা (৩০) নামে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ সোমবার রাত পর্যন্ত বিষয়টি গোপন রাখার চেষ্টা করে।জানা গেছে, রোববার বিকেলে জয় সাহাকে গ্রেফতার করে থানার হাজতে রাখা হয়। রাতের খাবার বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবল হাজতের গেট খোলেন। সে সুযোগে জয় সাহা কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।কয়েক স্তরের নিরাপত্তা থাকার পরও হাজতখানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এতে জনগণের মাঝে নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি হয়েছে।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন আইচ বলেন, ‘কনস্টেবলের অসতর্কতার কারণে জয় সাহা পালিয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। শীঘ্রই জয় সাহাকে আটক করা হবে।এই ঘটনায় হাজতখানার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com