1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল নৌবন্দরে প্রতিমন্ত্রী রাজিব আহসানের ঝটিকা পরিদর্শন, অনুপস্থিত বহু কর্মী - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশাল নৌবন্দরে প্রতিমন্ত্রী রাজিব আহসানের ঝটিকা পরিদর্শন, অনুপস্থিত বহু কর্মী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শন করেছেন। এ সময় বিআইডব্লিউটিএ-সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অনেক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে নৌবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে বরিশাল নৌবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। পরে তিনি বিআইডব্লিউটিএ’র চারটি দপ্তর ঘুরে দেখেন এবং হাজিরা খাতা পর্যালোচনা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পাওয়া গেলে তাঁদের ক্ষেত্রে ছুটি ও বিভিন্ন অজুহাত দেখানো হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।পরিদর্শনের সময় তিনি অভ্যন্তরীণ জাহাজ জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং রেস্ট হাউস ‘হিমনীড়’ ঘুরে দেখেন। কোথাও দপ্তরপ্রধান উপস্থিত থাকলেও কোথাও তাঁদেরও পাওয়া যায়নি বলে সূত্রের দাবি।বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএ’র সব দপ্তর পরিদর্শনে এসেছিলেন। এটি তাঁর ঝটিকা সফর ছিল।’বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে কোনোভাবেই যাতে নৌকায় করে লঞ্চে যাত্রী ওঠানো না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বিআইডব্লিউটিএ ভবনের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন তিনি। লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদও দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।দপ্তরে কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘আমি যা দেখেছি, আপনারাও একই জিনিস দেখেছেন।ভবিষ্যতেও এমন আকস্মিক পরিদর্শন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রায়ই আসি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com