1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল সদরের তৃণমূলে হাতপাখার গণজোয়ার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশাল সদরের তৃণমূলে হাতপাখার গণজোয়ার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়েছেন
জাগ্রত প্রতিবেদন:: বরিশাল সিটি ও সদর উপজেলার তৃণমূল পর্যায়ে হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই শহর থেকে গ্রাম—হাট-বাজার, অলিগলি ও জনপদে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাতপাখার সমর্থন আরও দৃঢ় হচ্ছে।সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় দেখা গেছে—কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও তরুণদের ব্যাপক উপস্থিতি। তারা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় হাতপাখা প্রতীকের প্রতি তাদের আস্থা প্রকাশ করছেন। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ তৃণমূলে এই গণজোয়ারকে আরও বেগবান করেছে।কর্মীরা বলেন, হাতপাখা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়—এটি সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও নৈতিক রাজনীতির প্রতীক। তৃণমূলে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা আগামীর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা হাতপাখা প্রতীকের দিকে ঝুঁকছেন। শান্তিপূর্ণ, মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যাশায় তৃণমূলে হাতপাখার এই গণজোয়ার দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com