1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন আলাল! - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন আলাল!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে দেশের ছয় সিটি করপোরেশনে ৬ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়ার পর থেকেই এ গুঞ্জন আরও জোড়ালো হয়ে ওঠে।তবে এ গুঞ্জনকে ঘিড়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এমন গুঞ্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন- বরিশালের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় আলালের ভূমিকা নেই। তিনি কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। বরিশালের স্থানীয় রাজনীতিতে অবদান রেখেছেন এমন একজন নেতাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হোক।একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেবেন দলের হইকমান্ড। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।বরিশাল জেলার সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর এলএলবি পাস করেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রাজনৈতিক জীবনের শুরু কলেজের ছাত্র থাকাকালীন ছাত্র ইউনিয়নে মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেন। ১৯৭৮ সালে তিনি বরিশাল জেলা যুবদলে যোগ দেন।তিনি বরিশাল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালই নাকি অন্য কেউ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাবেন সেটি এখন দেখার অপেক্ষা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com