1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বরিশাল-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় হাতপাখার নির্বাচনি কার্যালয়ে ( কারি মিয়া কমপ্লেক্সে) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন।
ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, প্রচলিত গণতন্ত্র দীর্ঘ ৫৪ বছর দেশের এবং দেশের জনগনের কল্যান বয়ে আনতে পারিনি। তাই আমরা ইসলামী আন্দোলন চাই শুধু নেতা নয়,নীতির পরিবর্তন। যাতে করে দেশের আপামর সকল জনগন তাদের সকল কর্মকান্ডে ইসলামী মূল্যবোধকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আল গালিব, এসিস্ট্যান সেক্রেটারি এইচ এম আলামিন,৷ সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরান হোসাইন আনসারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তামিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com