1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলের ইউএনওকে হাইকোর্টের শোকজ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:০২|

বাউফলের ইউএনওকে হাইকোর্টের শোকজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন

পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত বেঞ্চ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাকযোগে পাঠানো শোকজের ওই চিঠি ইউএনওর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি লীজ নিয়ে আদালতের নির্দেশ অমান্য করায় লীজ গ্রহীতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহিদ মনসুরের দ্বৈত বেঞ্চে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট ইউএনও মো. আমিনুল ইসলামকে শোকজ করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে।তবে হাইকোটের ওই শোকজের ব্যাপারে ইউএনও মো. আমিনুল ইসলামের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com