1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলের তিন মৎস্যচাষীকে সম্মাননা প্রদান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলের তিন মৎস্যচাষীকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি ::অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৩জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্যচাষীদের মধ্যে একক পাঙ্গাস চাষে আদাবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদ মতিন মোল্লা, মনোসেক্স তেলাপিয়া মাছে মো. জাকির হোসেন ও কার্পজাতীয় মাছচাষে কালাইয়া ইউনিয়নের শাহবাজ হোসেন মিল্টন সম্মাননা গ্রহণ করেন । অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফলে অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা ইসাহাক, জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সফল মৎস্যচাষী জাকির হোসেন মৃধা। এছাড়াও সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, কৃষি কর্মকর্তা মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শতাধিক মৎস্যচাষী এ আয়োজনে অংশ নেন। উল্লেখ্য, বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মৎস্য দপ্তরের তালিকাভুক্ত চাষীর সংখ্যা ছয় হাজার পাঁচশত একুশ জন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com