1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে অজ্ঞাত রোগে এক ব্যক্তির ৬টি মহিষের মৃত্যু: অসুস্থ ১০টি - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:২০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বাউফলে অজ্ঞাত রোগে এক ব্যক্তির ৬টি মহিষের মৃত্যু: অসুস্থ ১০টি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়েছেন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। হঠাৎ করে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মহিষগুলোর মালিক আব্দুল খালেক। তিনি বাউফল সাব-রেজিস্ট্রার অফিসে মুহুরি হিসেবে কর্মরত।গত দু’দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে গরুগুলোতে জ্বর, খাবার না খাওয়া, অতিরিক্ত লালা ঝরা ও দাঁড়াতে না পারার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত অবস্থার অবনতি হওয়ায় ছয়টি গরু মারা যায়। অসুস্থ গরুগুলোকে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক খালেক মুহুরি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর আক্রান্ত এলাকা পরিদর্শন করে রোগের উৎস শনাক্তে নমুনা সংগ্রহ করেছে। তারা খামারিদের সচেতনতা বাড়াতে জরুরি নির্দেশনাও দিয়েছে।এলাকাবাসী দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সহায়তা বাড়ানোর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com