1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৪২|

বাউফলে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালী বাউফলে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকনের মেয়ে। সে তেতুলিয়া আশরাফুল উলুম নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।পুলিশ জানায়, কিশোরীর মা সানজিদা বেগম দুপুরের খাবারের জন্য ডিম রান্না করেন। জমি চাষাবাদের জন্য নিয়োজিত কৃষক ও কৃষাণীদের ডিম দিয়ে খাবার দেওয়ার পরে আর কোন ডিম অবশিষ্ট ছিলনা। পরে সে খেতে গিয়ে ডিম না পাওয়ায় মায়ের সাথে অভিমান করে রান্না ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, এসআই নিরস্ত্র মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের সুরতহাল প্রস্তুত কাজে নিয়োজিত রয়েছেন। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com