1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩৩|

বাউফলে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না: ড. শফিকুল ইসলাম মাসুদ ।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি অনুরোধ করবো কেউ শক্তি দেখাইয়েন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায় কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাগজিরপুল জনতা সড়কের মল্লিক মঞ্জিল ভবনে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথ বলেন।শফিকুল ইসলাম মাসুদ বলেন,বাংলাদেশ একটা ক্লান্তিকাল সময় অতিক্রম করছে ।আগামী ৬ মাস পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ।আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি, ২০২৪ সালে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সুধু সরকার পরিবর্তন হয়নি ,সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে । পৃথিবীর ইতিহাসে এর আগে এমন হয় নাই আমরাই প্রথম ছিলাম ,আর এখন দ্বিতীয় নেপাল ।তিনি বলেন, মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে ।এই পরিস্থিতিতে বাংলাদেশে আমরা আর দেখতে চাই না ।এরকম আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না ।কারণ শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনা রেখে ,শেখ হাসিনা তাদের রেখে পালিয়েছে ।শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারে নাই ।তিনি আরও বলেন , আজকের দিনে আবার কেউ নতুন করে ফ্যাসিবাদের চিন্তা মাথায় নেয়, তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই ।আবার শেখ হাসিনাও কোনো পাহারাদারকে সাথে করে নিয়ে যেতে পারে নাই । সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় ।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকাবাসী

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com