1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫৯|

বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে কেশবপুর ইউনিয়নের ফাজিল পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজির ছেলে। স্থানীয়ভাবে তিনি “চায়না হাসান” নামে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com