1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে  গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত কয়েকজন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে  গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত কয়েকজন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শহীদ জালাল গ্রামের গাড়ি পুড়িয়ে দেওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে শহীদ জালাল গ্রামে যান নাসির হোসেন। এ সময় তার সঙ্গে অভিযুক্ত পাখির কথা কাটাকাটি হয়। পরে নাসির হোসেনের ভাই মিজানুর রহমান ঘটনাটি সমাধানের জন্য এগিয়ে গেলে পাখি তার উপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, মিজানুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে তার নিজের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এরপর নাসির হোসেনের আরেক ভাই আব্বাস এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে।ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মহিবুল্লাহ, পাখি, এনামুল হক মালা পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালায়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক মালা বলেন, “কিছুদিন আগে আমাদের এলাকায় মসজিদ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছিল। চোর ধরেছি, তারা জেল হাজতে আছে। মানববন্ধনের উদ্দেশ্যে শহীদ জালাল থেকে কাছিপাড়ায় যাওয়ার পথে তারা বাধা সৃষ্টি করে। তাই এ ঘটনা ঘটেছে।”এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বগা ফারির এসআই সোহেল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com