1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে জমি নিয়ে বিরোধে মারধর, আহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:১৩|

বাউফলে জমি নিয়ে বিরোধে মারধর, আহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাসের হাওলা বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছেন। গত রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের দাসের হাওলা বাড়ির মৃত পঞ্চম আলী সরদারের ছেলে সুলতান সরদারের সঙ্গে একই এলাকার ফিরোজ, লিমা বেগমসহ কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে সুলতান সরদারের ছেলে ফিরোজকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে আসামিরা। একপর্যায়ে তারা ফিরোজের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে।চিৎকার শুনে ফিরোজের বাবা সুলতান সরদার এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে সুলতান সরদার বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com