1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে পুত্রবধূ ও নাতনিকে হাত-পা বেঁধে চলন্ত অটো থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৪৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাউফলে পুত্রবধূ ও নাতনিকে হাত-পা বেঁধে চলন্ত অটো থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মাদরাসা উপাধ্যক্ষের বিরুদ্ধে তাঁর পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হাত-পা বেঁধে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাওলানা মো. খলিলুর রহমান উপজেলার পোনাহুড়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এবং একজন সরকারি কাজী হিসেবে কর্মরত।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরনাইনপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ রিমা আক্তার (২২) ও তাঁর তিন বছরের কন্যাসন্তানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রিমার স্বামী এম এ আবু বকর পলাতক রয়েছেন।আহত রিমা আক্তার জানান, প্রায় চার বছর আগে মাওলানা খলিলুর রহমানের ছোট ছেলে আবু বকরের সঙ্গে তাঁর প্রেমজ সম্পর্কের ভিত্তিতে বিয়ে হয়। এই বিয়ে মেনে নেননি শ্বশুর খলিলুর রহমান। এর জের ধরে দীর্ঘ দিন ধরে পরিবারে কলহ চলে আসছিল এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছিল।রিমার অভিযোগ, শনিবার বিকেলে তাঁর শ্বশুর ও স্বামী তাঁকে এবং তাঁর শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক রাস্তায় ফেলে দেয়। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ভুক্তভোগী রিমা আক্তার ঢাকার ধানমন্ডির ড. মালিকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি প্রশাসনের কাছে নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা এবং এই পৈশাচিক ঘটনার বিচার দাবি করেছেন।এ বিষয়ে জানতে অভিযুক্ত মাওলানা খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com