1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে পৃথক ভাবে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাউফলে পৃথক ভাবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর বিএনপি পৃথক ভাবে বিভিন্ন সময়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দলটির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।এছাড়াও বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্ব হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।সবশেষে ৬টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এর আগে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসবের আয়োজন করেন ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com