1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে মাহবুব আলম মিন্টু (৩৫) নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্য জৌতা গ্রামে এ ঘটনা ঘটে।আহত মিন্টু উপজেলার ১৩৮ নং চর ব্যারেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মধ্য জৌতা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিন্টুর আমণ ধানের জমিতে প্রতিবেশী জামাল মাদবরের হাঁস ঢুকে পড়ে এবং বীজ নষ্ট করে। এসময় মিন্টু হাঁসগুলো তাড়িয়ে দিলে বিষয়টি জামালের স্ত্রী ময়না বেগম তার স্বামী ও ছেলেকে জানান। পরে বেলা ১১টার দিকে মিন্টু নিজ বাড়ির সামনে গেলে জামাল মাদবর ও তার ছেলে বগি দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাম্মি আক্তার তরন বলেন, আহতের বাম পাশের হিপ জয়েন্টে গভীর ক্ষত রয়েছে। রক্তক্ষরণ বন্ধ করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com