1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৩৮|

বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৯৮ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে পারফরমেন্স বেজড স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ ৩৫ জন শিক্ষার্থীদের সমাপণী পুরস্কার, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার ২৬ জুলাই দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মু. আবু হানিফ, বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান, একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান ও সম্পাদক জসিম উদ্দিন। আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত থেকে ক্রেশ সার্টিফিকেট ও নগদ টাকা গ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com