1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফল উপজেলা বিএনপি'র নতুন কার্যালয় নির্মাণের কাজ চলছে - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৪৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাউফল উপজেলা বিএনপি’র নতুন কার্যালয় নির্মাণের কাজ চলছে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিএনপির নিজস্ব দলীয় অফিস নির্মাণের কাজ শুরু হয়েছে।এই অফিস নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজ।২০০১ থেকে ২০০৬ সালে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সময় বাউফল শহরে বিএনপির একটি দলীয় কার্যালয় ছিল। তবে বহু আগেই তা বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বাউফল বিএনপির কোনো স্থায়ী দলীয় অফিস ছিল না।ফলে নেতাকর্মীরা রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় পড়তেন নানা বিভ্রান্তি ও সমস্যায়।অবশেষে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মনির ভাইয়ের সহযোগিতা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা এবং সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজের প্রচেষ্টায় শুরু হলো এই অফিস নির্মাণ।অফিসটি নির্মিত হচ্ছে বাউফল পাবলিক মার্টের কর্নারে, নতুন পাঠাগারের সামনে।রবিবার দুপুর ১টায় সময় ই টেন টাইম টিভিকে একান্ত সাক্ষাৎকার বলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজ বলেন,বাউফল উপজেলা বিএনপি এতদিন তিন ভাগে বিভক্ত ছিল। তাই আমরা একটি নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত অফিস করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আর কারও ব্যক্তিগত বাসায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম চালাতে না হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসতে পারবেন।”বাউফল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী বলেন,১৫ বছর ধরে বাউফলে কোনো অফিস ছিল না। এখন দলীয় অফিস হলে আমরা উপকৃত হব। এখানে নেতাকর্মীরা এসে একসাথে কাজ করতে পারবে।”এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে বাউফল বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি। ছোটখাটো মিটিং, রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রম হবে অফিস থেকেই।বাউফল বিএনপির নেতাদের বিশ্বাস, নিরপেক্ষ এই অফিস উদ্বোধনের মাধ্যমে দল আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে, আর নতুন ধারায় এগিয়ে যাবে বিএনপির রাজনীতি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com