1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফল ব্র্যাক ওয়াশের উদ্যোগে পাইপড ওয়াটার সিস্টেম ও হাইজিন কর্নারের উদ্বোধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২৮|

বাউফল ব্র্যাক ওয়াশের উদ্যোগে পাইপড ওয়াটার সিস্টেম ও হাইজিন কর্নারের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়েছেন

গেলাম কিবরিয়া::পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে উদ্বোধন করা হলো ‘পাইপড ওয়াটার সিস্টেম’ ও ‘হাইজিন কর্নার’।সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় এ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মো. নুরনবী।ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪ লক্ষ ৭ হাজার টাকা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,-নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রোগ প্রতিরোধে সহায়ক। নিরাপদ পানি পান করলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসে।ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষাজীবন আরও আনন্দময় ও সুস্থ থাকবে।তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, বিদ্যালয়ের এই সুবিধাগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য। পরে তিনি হাইজিন কর্নার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান, শিক্ষক মণ্ডলী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—জহিরুল ইসলাম (এলাকা ব্যবস্থাপক, দাবি),রাবেয়া আক্তার (টেকনিক্যাল অফিসার)
,বিপ্লব কুমার মণ্ডল (কর্মসূচি সংগঠক),মেহেদী হাসান (কর্মসূচি সংগঠক)এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউটিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আশা—ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com