1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে জামায়াতকর্মীর দোকান লুট করলো বিএনপি - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০০|

বাকেরগঞ্জে জামায়াতকর্মীর দোকান লুট করলো বিএনপি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে জামায়াতে ইসলামীর এক কর্মীর দোকানে বিএনপি নেতাদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দোকান মালিকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বোয়ালিয়া বাজারের নিজ দোকানে বসে ছিলেন জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান পান্না। হঠাৎ বিএনপি নেতা- রানা মল্লিক, রুমান মল্লিক, রবিউল ইসলাম সহ পনেরো থেকে বিশ জন সেখানে গিয়ে দোকানে ঢুকে অর্তকিত হামলা ও ভাংচুর চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর করার পাশাপাশি নগদ টাকা ও পণ্য লুট করে নেয়। হামলা ঠেকাতে গিয়ে পান্নাসহ,স্থানীয় কয়েকজন স্থানীয় ব্যাবসাহি আহত হন।আহতরা হলেন—জামায়াতে ইসলামীর রঙ্গশ্রী ইউনিয়ন ৮নং ওয়াড বায়তুলমাল সম্পাদক ও ওয়ার্ড শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান পান্না, খোকন হাওলাদার, ইমন হাওলাদার ও রানা হাওলাদার। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, প্রকাশ্যে রাজনৈতিক দলের নেতাদের হামলা ও লুটপাটের ঘটনায় বাজারে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।তবে হামলার বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com