1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে থানার ভেতরে গ্রেপ্তার আসামির ওপর ছাত্রদল-যু*ব*দ*লে*র হা*ম*লা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:১১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাকেরগঞ্জে থানার ভেতরে গ্রেপ্তার আসামির ওপর ছাত্রদল-যু*ব*দ*লে*র হা*ম*লা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার আসামি লায়ন নিলয় পারভেজের ওপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। এ সময় আসামিকে গালিগালাজ ও ভিডিও ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।গতকাল শনিবার রাতে বাকেরগঞ্জ থানার ভেতর এই ঘটনা ঘটে।জানা গেছে, গ্রেপ্তার লায়ন নিলয় পারভেজ স্থানীয় বিএনপির অনুসারী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।উপজেলার নিয়ামতি ইউনিয়নের হজরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে ‘কটূক্তি’ করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি লায়ন নিলয় পারভেজকে শনিবার বিকেলে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে।একই দিন রাতে নিলয় পারভেজকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে বাকেরগঞ্জ থানায় নিয়ে এলে রাত ৯টার দিকে তাঁকে মাইক্রোবাস থেকে নামানোর সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হামলা করেন। নিলয়ের ওপর ডিম নিক্ষেপ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে গারদে পাঠায়।তবে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান সাংবাদিকদের বলেন, তাঁদের দল ও সংগঠনের কেউ এই ঘটনায় জড়িত নয়। তিনি দাবি করেন, ওই আসামি নানাভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতা-কর্মী ছিলেন না।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে থানায় এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে থানায় নিয়ে এলে কিছু বিক্ষুব্ধ জনতা তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com