নিজস্ব প্রতিবেদক::দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাকেরগঞ্জ পৌর শাখার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি জনাব জামাল হোসেন বিপ্লব-কে তাহার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড আবুল কালাম শাহীনের ১৯ অক্টোবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।উল্লেখ্য এর আগে ১১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতির পদ থেকে জামাল হোসেন বিপ্লবকে অব্যহতির একটি পত্র দেখা যায়। ওই অব্যহতি পত্রে স্বাক্ষর করেন পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।