1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৪|

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারী মকিমাবাদ বাজারে মানববন্ধন করে।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মোঃ জসিম খান, মোঃ নাহিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান, আয়শা আক্তার, সাবিনা আক্তার বিথী, দশম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফিমা আক্তার।বক্তারা বলেন, উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়া (এপিপি) একজন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ইউনিয়নের কোন নোংরা রাজনীতির সাথে জড়িত নয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ফয়সাল খান মকিমাবাদ বাজারে একটি অবৈধ কোচিং সেন্টার পরিচালনা করেন। সেই কোচিং সেন্টার চলাকালীন এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী লিওন সিকদার ও তমাল সিকদার দুজনে মিলে সাগরকে মারধর করে। ওই ঘটনাকে পুঁজি করে গত ১২ আগস্ট ফয়সাল খান নিজের কোচিং সেন্টার ভাঙচুর করে এ্যাডভোকেট জাকির ডাকুয়ার নামে চাঁদাবাজির মিথ্যা নাটক সাজায়। পরদিন ১৩ আগস্ট সকালে ফয়সাল খান ও তার সহযোগী বিন্দু মাসি খ্যাত নীলিমা আক্তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সড়ক অবরোধ করে এবং ১৪ আগস্ট থানায় একটি চাঁদাবাজি ও শ্লীলতাহানী মামলা দায়ের করে। চাঁদা চাওয়াতো দূরের কথা ওইদিন কোচিং সেন্টারে জাকির ডাকুয়া যায়নি। তারপরেও তার নামে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ফিমা আক্তার ও দশম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার সাংবাদিকদের জানায়, গত ১৩ আগস্ট বুধবার সকালে কোচিং সেন্টার মালিক ফয়সাল খান ও তার সহযোগী নীলিমা ম্যাডাম তাদেরকে ভুল বুঝিয়ে বিএনপি নেতা জাকির ডাকুয়ার নামে সড়ক অবরোধ করিয়েছে। কোচিং সেন্টার ভাংচুরের সাথে তিনি জড়িত নয়। কোচিং সেন্টারের মালিক ফয়সাল খান ও নীলিমা ম্যাডাম নিজেরা ভাঙচুর করেছে। বিষয়টি তারা বুঝতে পেরে জাকির ডাকুয়ার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। তারা অবিলম্বে জাকির ডাকুয়ার নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com