
বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় ০৪ অক্টোবর থেকে ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় ডিমওয়ালা “মা” ইলিশ নিধন রক্ষায় বানারীপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনার জন্য ০৫ অক্টোবর ভোলার বেধুড়িয়া ফেরিঘাট থেকে মোঃ ফায়জুল(৩০) এর স্পিডবোটটি ভাড়ায় আনে ২০ অক্টোবর সন্ধ্যা নদীর কালীরবাজার অংশে অভিযান পরিচালনার সময় রাত ০১ টা ৩০ মিনিটে সন্ধ্যানদীতে থাকা অবৈধ জেলেরা স্পিড বোট লক্ষ্য করে পেট্রোল বোম নিক্ষেপ করে এতে “দু” পা ঝলসে গিয়ে গুরুতর আহত হয় স্পিডবোট চালক ফায়জুল। অভিযানে অংশ নেওয়া স্টাফদের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে কেউ বলছে বোমায় আগুনে দগ্ধ কেউ বলছে মশার কয়েলে ! কিন্তু স্পিডবোট চালকের দাবি পেট্রোল বোম নিক্ষেপ করা হয়েছে। অভিযানে থানা মৎস অফিসের স্টাফ মোঃ হুমায়ুন স্যার তাকে রাতেই বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তালায় ভর্তি করা হয়। দুইদিন অতিবাহিত হলেও বানারীপাড়া মৎস অধিদপ্তর তাদের সাথে আর কোন যোগাযোগ করছে না। ভোলা জেলার বেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন ০৫ নং ওয়ার্ড়ের মোঃশাহজাহানের ছেলে ফায়জুল। ফায়জুল ও মাহিনুর দম্পতির ০৫ মাসের একটি ছেলে আব্দুল্লাহ কে নিয়ে স্বামীর সেবা সুস্থতা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এবং সংসারে উপার্জন ক্ষম একমাত্র ব্যক্তি তার স্বামী।তার অসুস্থতায় পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে।
মাহিনুর বেগম অগ্নিদগ্ধ স্বামীর চিকিৎসার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছে।