1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:১২|

বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় ২৮ অক্টোবর, ২০২৫ মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় বানারীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য রেলি বানারীপাড়া বন্দর বাজারের ফেরিঘাট থেকে শুরু হয়ে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয় হয়ে বন্দর বাজারে শেষ হয়।পরে ফেরিঘাট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান ও যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের,আহবায়ক মোঃ ছাব্বির আহমেদ সুমন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বানারীপাড়া-উজিরপুর বিএনপি’র কান্ডারী জননেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু।এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিন)যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা(দক্ষিন) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.হাফিজ উদ্দিন বাবলু, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা প্রমুখ।এছাড়াও.উপজেলার০৮ইউনিয়ন.যুবদল.নেত্রীবৃন্দসমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদল নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com