
বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেন।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার মাগরিববাদ চাখার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী ওয়ার্কিং কমিটির সভায় ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল ইসলাম তালুকদার,সহ-সভাপতি আবু ছালেক মাষ্টার, সাধারন সম্পাদক হানিফ তালুকদার,সহ-সাধারন সম্পাদক হাবিরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার উপস্থিতিতে ধানের শীষ হাতে নিয়ে বিএনপিতে যোগদান করেন।এ সময় চাখার ইউনিয়ন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,ওলামাদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।