
বানারীপাড়া প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান”র রবিবার (১৯অক্টোবর) সকাল ১০ টায় বানারীপাড়া বন্দর বাজারে ব্যবসায়িদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করে লিফলেট বিতরন করেন।এ সময়ে তিনি মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত মানবিক বানারীপাড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তার নির্বাচনী প্রতীক দাড়িপাল্লার প্রতি সমর্থন রাখার জোর দাবি জানান ।গনসংযোগে উপস্থিত ,ছিলেন পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।